মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফর্মুলা-১ এর বাহরাইন ও সৌদি আরব গ্রাঁ প্রি বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সপ্তাহান্তেই ঘোষণা করা হতে পারে।
রেস দুটি বাতিল হলে ২০২৬ মৌসুমে নির্ধারিত গ্রাঁ প্রির সংখ্যা কমে দাঁড়াবে ২২-এ। নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা বিবেচনায় আয়োজক ও ফর্মুলা-১ কর্তৃপক্ষ বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।








