• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যা পুনর্গঠনে নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা দিচ্ছে ভারত সরকারি হস্তক্ষেপের ইঙ্গিতে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং ইউনূসের ঢাকা ত্যাগ, রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা ও গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ বাংলাদেশগামী জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক জব্দ ইন্দোনেশিয়ার বাংলাদেশের প্রকল্পে অর্থায়নের সুযোগ দিল যুক্তরাষ্ট্রের ডিএফসি, বাড়তে পারে মার্কিন বিনিয়োগ নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ০০৭-এর ভূমিকায় ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা রাশিয়ার দাবি, এক রাতেই ইউক্রেনের ১,৩৩৬ ড্রোন ভূপাতিত, যুদ্ধের অন্যতম বড় হামলা ট্রাম্প-শি-পুতিন বৈঠক: চীনের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং? বাংলাদেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা সেনার অর্ধেককে ফিরিয়ে নিচ্ছে সরকার

Reporter Name / ১০৩৬ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণের সুযোগ দিতে আপাতত ৫০ শতাংশ সদস্যকে ফিরিয়ে নেওয়া হবে। সিদ্ধান্তটি বুধবার থেকে কার্যকর হবে। পরবর্তীতে বিশ্রাম ও প্রশিক্ষণ শেষে তাদের পুনরায় মাঠে মোতায়েন করা হবে এবং বাকিদেরও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।

সরকারের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানিয়েছে, সেনা সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে এর প্রতিক্রিয়া ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। দীর্ঘ সময় ধরে সেনাসদস্যরা মাঠে অবস্থান করায় কিছু প্রশাসনিক ও কার্যক্রমগত জটিলতা দেখা দিচ্ছিল।

তবে সূত্রটি জানিয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd