• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন ট্রাম্পের কথিত হুমকি: হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় ফিফা বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড, এমবাপ্পের নতুন গোলরেকর্ড

ঢাকায় উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ–ভুটান দুই কৌশলগত MoU সই

Reporter Name / ৮০০ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে, যা স্বাস্থ্যসেবা খাতে কর্মী নিয়োগ এবং আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য সম্প্রসারণকে কেন্দ্র করে গঠিত।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এসব চুক্তি সই হয়।

স্বাস্থ্যকর্মী নিয়োগ MoU

প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্য খাতে কর্মী নিয়োগ সহযোগিতা বৃদ্ধির ওপর। বাংলাদেশের পক্ষে দলিলে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, আর ভুটানের পক্ষে রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিকমস সার্ভিস ট্রেড MoU

দ্বিতীয় MoU-টি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগসেবা বাণিজ্যের সম্প্রসারণ সম্পর্কিত। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

উভয় দেশের শীর্ষ নেতারা চুক্তি সই ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন, যা দুই দেশের ডিজিটাল সংযোগ ও মানবসম্পদ সহযোগিতা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।

উচ্চপর্যায়ের বৈঠক ও আগমন অনুষ্ঠানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা

এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং বিস্তৃত দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তোবগে শনিবার সকালে ঢাকায় পৌঁছান। ড্রুকএয়ারের ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় অবতরণ করলে ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত আলোচনা হয়, যেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ১৯ বার তোপধ্বনিগার্ড অব অনার দেওয়া হয়।

স্মৃতিসৌধে শ্রদ্ধা, দফায় দফায় কূটনৈতিক বৈঠক

বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

দুপুরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন।
সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd