এলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স সম্ভাব্য শেয়ার বাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে নাসডাককে অগ্রাধিকার দিচ্ছে—যা বাস্তবায়িত হলে এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) হতে পারে বলে বিষয়টির সঙ্গে পরিচিত চারজন সূত্র জানিয়েছেন।
সূত্রগুলো জানায়, প্রযুক্তিনির্ভর নাসডাক এক্সচেঞ্জে তালিকাভুক্তির ক্ষেত্রে স্পেসএক্স নাসডাক-১০০ সূচকে আগাম অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চায়। কোম্পানিটির সম্ভাব্য তালিকাভুক্তির শর্তগুলোর মধ্যে এটিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দুইজন সূত্র উল্লেখ করেছেন।
তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। গোপনীয়তার কারণে তারা পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানান।