• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশি কোহলির স্বপ্নপূরণ, আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: মধ্যরাত থেকে অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ টাকা ৩এমের বিরুদ্ধে ১.৪ বিলিয়ন ডলারের মামলা করল অস্ট্রেলিয়া ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে ‘ঐতিহাসিক চুক্তি’ চান ট্রাম্প, আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের আহ্বান মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধস: মৃত বেড়ে ৩, এখনও নিখোঁজ ১৭ ব্লু অরিজিনে ৬০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা, ফ্লোরিডায় ৫০০ নতুন চাকরি ট্রাম্প প্রশাসন ছাড়ছেন টালসি গ্যাবার্ড, স্বামীর বিরল অস্থি ক্যানসারের চিকিৎসায় মনোযোগ দেবেন

যুক্তরাষ্ট্রের ডলারে প্রথমবার বসা প্রেসিডেন্টের স্বাক্ষর, ট্রাম্পকে ঘিরে নতুন ঘোষণা

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর মার্কিন ডলার নোটে যুক্ত হতে যাচ্ছে। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর নতুন মার্কিন ব্যাংকনোটে অন্তর্ভুক্ত করা হবে, যা দেশের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, নতুন নোটে তার স্বাক্ষরের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরও থাকবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস ও অর্জনকে স্মরণীয় করে রাখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আগামী জুন মাস থেকে নতুন ১০০ ডলারের নোট ছাপানো শুরু হবে, যেখানে ট্রাম্প ও বেসেন্টের স্বাক্ষর থাকবে। পরবর্তীতে অন্যান্য মূল্যমানের নোটেও একই পরিবর্তন আনা হবে।

বর্তমানে প্রচলিত ডলার নোটে সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালারবার স্বাক্ষর রয়েছে। ১৮৬১ সাল থেকে মার্কিন ডলারে ট্রেজারারের স্বাক্ষর ব্যবহারের যে প্রচলন ছিল, নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই ঐতিহ্যে পরিবর্তন আসতে যাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সরকারি প্রকল্প ও ভবনের সঙ্গে প্রেসিডেন্টের নাম যুক্ত করার ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd