হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫১৬টি তৈরি পোশাক কারখানার নমুনা (স্যাম্পল) পুড়ে গেছে। এতে প্রায় ১’শ কোটি টাকার সরাসরি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
বিজিএমইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় সরাসরি ক্ষতির পাশাপাশি মোট ক্ষতির পরিমাণ এক হাজার কোটি টাকার কম নয়। এতে পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলায় বড় ধরনের বিঘ্ন ঘটবে এবং রপ্তানি কার্যক্রমে অন্তত এক মাসের দেরি হতে পারে।
গত ১৮ অক্টোবর কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর বিজিএমইএ সদস্য কারখানাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে চিঠি পাঠায়। রোববার পর্যন্ত ৫১৬টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য জমা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই কারখানাগুলোর সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৯৬০ কোটি টাকা।