• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের প্রকল্পে অর্থায়নের সুযোগ দিল যুক্তরাষ্ট্রের ডিএফসি, বাড়তে পারে মার্কিন বিনিয়োগ নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ০০৭-এর ভূমিকায় ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা রাশিয়ার দাবি, এক রাতেই ইউক্রেনের ১,৩৩৬ ড্রোন ভূপাতিত, যুদ্ধের অন্যতম বড় হামলা ট্রাম্প-শি-পুতিন বৈঠক: চীনের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং? বাংলাদেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার CNN-এর মালিকানায় ইলন মাস্ক? Skydance ও ডেভিড এলিসনকে ঘিরে নতুন বিতর্ক ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, গ্রেপ্তার ও নির্যাতনের আশঙ্কাতেও ‘ভয় নেই’ ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত ‘অপরিণত’, তারেক রহমানকে শেখ হাসিনার সমালোচনা ওয়ার্ল্ড হেলথ সামিটে ড. ইউনূসের নাম প্রত্যাহারের দাবি: টিকাদান বিতর্কে আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ

ভ্রমণ নিষেধাজ্ঞায় সাবেক বিএনপি প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে বিমানবন্দর থেকে ফেরত

Reporter Name / ৩৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

মিলন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মিলন এক সংবাদমাধ্যমকে বলেন, “আমি ভুলবশত পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার ‘মিলন’ নামটি লেখা নেই। পাসপোর্টজনিত এ ত্রুটির কারণেই আমাকে ফেরত পাঠানো হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd