• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের ফ্লাইট চাইলেন জিটিএ ৬-এর প্রথম দিনের আয় ৩৭৯ কোটি ডলার, অ্যাভেঞ্জার্সকেও ছাড়াল বন্যা পুনর্গঠনে নেপালকে ১৬২ কোটি ডলার সহায়তা দিচ্ছে ভারত সরকারি হস্তক্ষেপের ইঙ্গিতে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং ইউনূসের ঢাকা ত্যাগ, রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা ও গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ বাংলাদেশগামী জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক জব্দ ইন্দোনেশিয়ার বাংলাদেশের প্রকল্পে অর্থায়নের সুযোগ দিল যুক্তরাষ্ট্রের ডিএফসি, বাড়তে পারে মার্কিন বিনিয়োগ নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ০০৭-এর ভূমিকায় ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা রাশিয়ার দাবি, এক রাতেই ইউক্রেনের ১,৩৩৬ ড্রোন ভূপাতিত, যুদ্ধের অন্যতম বড় হামলা ট্রাম্প-শি-পুতিন বৈঠক: চীনের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তা

শেখ হাসিনা শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে, ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও শিক্ষার আহ্বান

Reporter Name / ৩৪০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ হাসিনা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি একই সঙ্গে দেশজুড়ে শিশু ও তরুণ প্রজন্মের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করেন।

১৭ মার্চ, ১৯২০ সালে ফরিদপুর জেলার টুঙ্গিপাড়া জন্মগ্রহণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় এই দিনটি শিশুদের সঙ্গে কাটাতেন। এই ঐতিহ্যকে ধরে রেখে আওয়ামী লীগ সরকার দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপনের প্রচলন করে।

শেখ হাসিনা বলেন, “মধুমতীর তীরে বেড়ে ওঠা খোকা শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন বাংলাদেশই দেননি, তিনি একটি আত্মমর্যাদাশীল জাতির পরিচয়ও উপহার দিয়েছেন। বর্তমান বৈশ্বিক ও দেশের রাজনৈতিক অস্থিরতায় বঙ্গবন্ধুর নীতি—‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’—আজ বিশেষ প্রাসঙ্গিক।”

তিনি শিশু ও তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নাও। সততা, দেশপ্রেম ও সাহস নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জাতির পিতার স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়াই হোক আমাদের ব্রত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd