• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশগামী জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক জব্দ ইন্দোনেশিয়ার বাংলাদেশের প্রকল্পে অর্থায়নের সুযোগ দিল যুক্তরাষ্ট্রের ডিএফসি, বাড়তে পারে মার্কিন বিনিয়োগ নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ০০৭-এর ভূমিকায় ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা রাশিয়ার দাবি, এক রাতেই ইউক্রেনের ১,৩৩৬ ড্রোন ভূপাতিত, যুদ্ধের অন্যতম বড় হামলা ট্রাম্প-শি-পুতিন বৈঠক: চীনের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং? বাংলাদেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার CNN-এর মালিকানায় ইলন মাস্ক? Skydance ও ডেভিড এলিসনকে ঘিরে নতুন বিতর্ক ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, গ্রেপ্তার ও নির্যাতনের আশঙ্কাতেও ‘ভয় নেই’ ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত ‘অপরিণত’, তারেক রহমানকে শেখ হাসিনার সমালোচনা

আমিরাতে ইরানের ড্রোন হামলায় মৌলভীবাজারের সালেহ আহমেদ নিহত; যুক্তরাষ্ট্রের ৩ মার্কিন সেনা নিহত

Reporter Name / ২২৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। নিহতের নাম সালেহ আহমেদ (৪৫)। তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের বাসিন্দা এবং আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কারণ জানাতে পারেননি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করলে আমিরাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানায়, হামলায় একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ একই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে তিন মার্কিন সেনা সদস্য নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে রোববার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। এটি ইরানবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের প্রথম হতাহতের ঘটনা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা দ্বিতীয় দিনের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন ও অনিশ্চিত সংঘাতের সূচনা হয়েছে। চলমান এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়া ও সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd