ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকটি শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক পায়োলা পাম্পলোনি, দক্ষিণ এশিয়া, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপপ্রধান মনিকা বাজলাইতে এবং আইনি উপদেষ্টা রাস্তিস্লাভ স্পাক।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। পাশাপাশি তারেক রহমান নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।
এই বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে নির্বাচনী পরিবেশ এবং আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
For advertisement, write to : connect@ynewsglobal.com/ynewsglobal@gmail.com