• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা

চট্টগ্রামে প্রথম টি–২০তে ১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

Reporter Name / ৩২১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শুরু ও শেষ, দুই প্রান্তেই দারুণ ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে পাওয়া ৫৯ রানের ভিত্তির ওপর দাঁড়িয়ে শেই হোপ ও রোভম্যান পাওয়েলের ঝড়ো ইনিংসে ৩ উইকেটে ১৬৫ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে পাওয়ার প্লেতে চার উইকেট হারানো বাংলাদেশ লড়াই করলেও দুই বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৬ রানের পরাজয়ে তিন ম্যাচের টি–২০ সিরিজে পরাজয় দিয়ে শুরু করেছে টাইগাররা।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ভালো সূচনা পাওয়া দলটিকে প্রথম ব্রেকথ্রু এনে দেন লেগ স্পিনার রিশাদ হোসেন, ফিরিয়ে দেন ওপেনার আথানজেকে। তিনি ২৭ বলে ৩৪ রান করেন, মারেন চারটি চার ও একটি ছক্কা।

ইনিংসের ১৩তম ওভারে পরপর ব্রেন্ডন কিংশেরফান রাদারফোর্ডকে তুলে নেন তাসকিন আহমেদ। ওপেনার কিং ৩৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৪ রান করেন। তবে তিন নম্বরে নেমে শেই হোপ খেলেন দলের পক্ষে সবচেয়ে প্রভাবশালী ইনিংস — ২৮ বলে অপরাজিত ৪৬ রান, যাতে ছিল চারটি ছক্কা ও একটি চার। শুরুতে ছন্দে না থাকলেও শেষ দিকে অধিনায়ক রোভম্যান পাওয়েল ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলের স্কোর বড় করেন। তার ব্যাটে আসে চারটি ছক্কা ও একটি চার।

জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫.৪ ওভারে ৪১ রানে চার উইকেট হারায়। ভালো শুরু করেও তানজিদ তামিম ৫ বলে ১৫ রানে আউট হন। এরপর লিটন দাস (৫), সাইফ হাসান (৮), শামীম হোসেন (১)নুরুল হাসান (৫) দ্রুত ফিরে যান। একপ্রান্তে টিকে থাকা তাওহীদ হৃদয় দলের ৭৭ রানে আউট হলে বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। তিনি ২৫ বলে ২৮ রান করেন।

শেষ দিকে তানজিম সাকিবনাসুম আহমেদের ছোট ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমে। তানজিম ২৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন (তিন চার ও এক ছক্কা)। নাসুম ১৩ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান যোগ করেন। এছাড়া তাসকিন আহমেদ ১০মুস্তাফিজুর রহমান ১১ রান করেন।

বোলিংয়ে উইকেট না পেলেও নাসুম আহমেদমুস্তাফিজুর রহমান ছিলেন সাশ্রয়ী। নাসুম ৪ ওভারে ১৫ রান দেন, মুস্তাফিজ ২৪ রান দেন। রিশাদ হোসেন ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট এবং তাসকিন আহমেদ সমান ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। তানজিম সাকিব ৪ ওভারে ৪৭ রান খরচ করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডারজাইডেন সিলস ৪ ওভারে যথাক্রমে ৩১ ও ৩২ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। স্পিনার আকিল হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd