চীন মঙ্গলবার মানববিহীন শেনঝৌ-২২ মহাকাশযান উৎক্ষেপণ করতে যাচ্ছে, দেশটির মহাকাশ কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানায়। নভেম্বরে একটি ডক করা মহাকাশযান ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিয়ানগং মহাকাশ স্টেশন ও দেশটির মানববাহী মহাকাশ কর্মসূচিকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই এই মিশনটি পরিকল্পনা করা হয়েছে।
শেনঝৌ-২২ স্টেশনে পাঠানো হবে শেনঝৌ-২১–এর বিকল্প হিসেবে। ক্ষতিগ্রস্ত মহাকাশযানের কারণে নিরাপত্তা বিবেচনায় শেনঝৌ-২১–কে নির্ধারিত সময়ের ছয় মাস আগেই পৃথিবীতে ফিরিয়ে আনতে হয়েছিল।
এই উৎক্ষেপণ চীনের ক্রমবর্ধমান মহাকাশ উচ্চাকাঙ্ক্ষা ও কক্ষপথে দীর্ঘস্থায়িত্ব বজায় রাখার সক্ষমতার আরেকটি পরীক্ষামূলক ধাপ হিসেবে দেখা হচ্ছে।
For Advertisement, write to : connect@ynewsglobal.com