লন্ডনের সেন্ট প্যানক্রাস থেকে যাতায়াতকারী সব ইউরোস্টার ট্রেন আজ বাতিল করা হয়েছে। চ্যানেল টানেলে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সকালে নিশ্চিত করেছে রেল অপারেটরটি।
ইউরোস্টারের বিবৃতিতে বলা হয়, টানেলের ওভারহেড বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি ল্য শাটল ট্রেন বিকল হয়ে পড়া, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সংস্থাটি যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, ভ্রমণ অন্য তারিখে পিছিয়ে দিতে জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে। যাদের আজকের জন্য বৈধ টিকিট নেই, তাদের স্টেশনে না আসার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সীমিত কিছু ট্রেন চললেও সেগুলোতে দীর্ঘ বিলম্ব ও শেষ মুহূর্তে বাতিলের ঝুঁকি রয়েছে।
এরই মধ্যে লন্ডন–প্যারিস রুটে নির্ধারিত একাধিক ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে ১৪:৩১, ১৫:৩১ ও ২০:০১ সময়ের সার্ভিসও রয়েছে।
একই সঙ্গে, ফোকস্টোন ও কালের মধ্যে যানবাহন পরিবহনকারী ল্য শাটল পরিষেবাও গুরুতরভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার সমাধানে কাজ চলছে; তবে স্বাভাবিক চলাচল কবে নাগাদ ফিরবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।
For advertisement, write to : connect@ynewsglobla.com/ynewsglobal@gmail.com








