• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশি কোহলির স্বপ্নপূরণ, আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: মধ্যরাত থেকে অকটেন ১৪৫, পেট্রোল ১৪০ টাকা ৩এমের বিরুদ্ধে ১.৪ বিলিয়ন ডলারের মামলা করল অস্ট্রেলিয়া ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে ‘ঐতিহাসিক চুক্তি’ চান ট্রাম্প, আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের আহ্বান মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধস: মৃত বেড়ে ৩, এখনও নিখোঁজ ১৭ ব্লু অরিজিনে ৬০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা, ফ্লোরিডায় ৫০০ নতুন চাকরি ট্রাম্প প্রশাসন ছাড়ছেন টালসি গ্যাবার্ড, স্বামীর বিরল অস্থি ক্যানসারের চিকিৎসায় মনোযোগ দেবেন

জেট ফুয়েলের দাম ৮০% বৃদ্ধি, মধ্যরাত থেকে কার্যকর—বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

Reporter Name / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে শিগগিরই বিমান ভাড়া বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য প্রতি লিটার ১১২.৪১ টাকা থেকে বাড়িয়ে ২০২.২৯ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিইআরসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নতুন দামের ফলে এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বাড়বে, যার প্রভাব যাত্রী ভাড়ায় পড়তে পারে বলে সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd