• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন ট্রাম্পের কথিত হুমকি: হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় ফিফা বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড, এমবাপ্পের নতুন গোলরেকর্ড

পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, শান্ত-নাহিদের দাপটে সিরিজে এগিয়ে টাইগাররা

Reporter Name / ১২০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
Bangladesh's Nahid Rana (3L) celebrates with teammates their team's win at the end of the fifth day of the first Test cricket match between Bangladesh and Pakistan at the Sher-e-Bangla National Stadium in Mirpur on May 12, 2026. (Photo by Munir UZ ZAMAN / AFP via Getty Images)

ঢাকা: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-র ব্যাটে নেতৃত্ব আর পেসার নাহিদ রানা-র আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে অন্যতম স্মরণীয় সাফল্য হয়ে থাকবে বহুদিন।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। শেষ দিনের চা-বিরতির পর নাহিদ রানার বিধ্বংসী স্পেলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। ক্যারিয়ারসেরা ৫ উইকেটে ৪০ রান নেওয়া এই তরুণ পেসার মাত্র তিন ওভারের এক দুর্দান্ত স্পেলে সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান ও নোমান আলিকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ গুঁড়িয়ে দেন।

বাংলাদেশের হয়ে আরেক পেসার তাসকিন আহমেদ ২ উইকেট শিকার করেন। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ সময়ে আজান আওয়াইসকে ফিরিয়ে জুটি ভাঙেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও গুরুত্বপূর্ণ উইকেট তুলে পাকিস্তানের চাপ বাড়িয়ে দেন।

পাকিস্তানের হয়ে অভিষিক্ত আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল শুরুতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ফজল ৬৬ রান করে লড়াই চালিয়ে গেলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে তা যথেষ্ট হয়নি।

এর আগে দিন শুরুতে ১৫২/৩ স্কোর নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক শান্ত দ্বিতীয় ইনিংসেও খেলেন অনবদ্য ৮৭ রানের ইনিংস। তার ইনিংসে ছিল সাতটি চারের মার। অভিজ্ঞ মুশফিকুর রহিম ২২ রান করে ফিরলেও শান্ত আক্রমণাত্মক ব্যাটিংয়ে লিড দ্রুত বাড়িয়ে নেন।

মিরাজ ২৭ বলে ২৪ রান এবং তাসকিন মাত্র ৫ বলে ১১ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৪০/৯ স্কোরে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, পাকিস্তানের সামনে দাঁড় করায় ২৬৮ রানের লক্ষ্য।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪১৩ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। সেই ইনিংসে মিরাজ তুলে নেন পাঁচ উইকেট। দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন শান্ত।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই টেস্ট জয়ে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমান

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার সিলেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd