• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা

বাংলাদেশে নোঙর করল রাশিয়ান যুদ্ধজাহাজ

Reporter Name / ৪৩০ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নৌবাহিনীর আকর্ষণীয় বাদকদল প্রাচীন রীতি অনুসরণ করে সংগীত পরিবেশন করে। পাশাপাশি জাহাজটিকে আনুষ্ঠানিক স্বাগত জানাতে বাংলাদেশে কর্মরত রাশিয়ার মিলিটারি অ্যাটাশে এবং নৌবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক এগিয়ে গিয়ে তাদের গ্রহণ করে।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমির রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং নৌবাহিনীর ঘাঁটি, জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল, এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থাপনা পরিদর্শন করবেন।

পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং পেশাগত অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। উল্লেখ্য, এর আগেও রাশিয়ান নৌবাহিনীর জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল।

শুভেচ্ছা সফরটি দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সফর শেষে জাহাজটি আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd