• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের প্রকল্পে অর্থায়নের সুযোগ দিল যুক্তরাষ্ট্রের ডিএফসি, বাড়তে পারে মার্কিন বিনিয়োগ নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ০০৭-এর ভূমিকায় ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা রাশিয়ার দাবি, এক রাতেই ইউক্রেনের ১,৩৩৬ ড্রোন ভূপাতিত, যুদ্ধের অন্যতম বড় হামলা ট্রাম্প-শি-পুতিন বৈঠক: চীনের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং? বাংলাদেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার CNN-এর মালিকানায় ইলন মাস্ক? Skydance ও ডেভিড এলিসনকে ঘিরে নতুন বিতর্ক ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, গ্রেপ্তার ও নির্যাতনের আশঙ্কাতেও ‘ভয় নেই’ ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত ‘অপরিণত’, তারেক রহমানকে শেখ হাসিনার সমালোচনা ওয়ার্ল্ড হেলথ সামিটে ড. ইউনূসের নাম প্রত্যাহারের দাবি: টিকাদান বিতর্কে আন্তর্জাতিক চাপের মুখে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনীর Eurofighter Typhoon সংগ্রহে অগ্রগতি: Leonardo–র সঙ্গে LOI স্বাক্ষর

Reporter Name / ৭৯৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫(YNews)

বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে আজ এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালিভিত্তিক প্রতিরক্ষা ও এয়ারোস্পেস প্রতিষ্ঠান Leonardo S.p.A-এর মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত হয়েছে। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত H.E. Antonio Alessandro স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির সরকারি ও কর্পোরেট প্রতিনিধিরাও অংশ নেন, যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী তাদের বহরে অত্যাধুনিক Eurofighter Typhoon মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফ্ট অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সামনের সারির যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির কৌশলগত পরিকল্পনায় এই LOI একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।এই সংবাদটি বাংলাদেশ বিমান বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

For advertisement,write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd