ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ভারতের পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
বাংলাদেশ বর্তমানে ব্রিকস জোটের সদস্য না হলেও, বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং বৈশ্বিক অর্থনৈতিক ইস্যুতে এ আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা কামনা করে।
তিনি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক দেশ হিসেবে চাই, আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত জনগণের উদ্বেগের বিষয়গুলো দ্রুত সমাধান করবে—এটাই আমাদের প্রত্যাশা।