• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্প: ইরান হামলার আগে চীনা স্যাটেলাইট সহায়তা, ‘আমরাও চীনকে নজরদারি করি’ ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে এখনো সক্রিয় দেশি-বিদেশি চক্রবিজয় দিবসের প্রাক্কালে তারেক রহমান

Reporter Name / ৩১৪ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ভিত্তিকে দুর্বল করার উদ্দেশ্যে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের নানা অপশক্তি অতীতের মতো এখনও তৎপর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজয় দিবস সামনে রেখে সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক দলীয় আলোচনা সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সচেতন ও সতর্ক থাকার সময় এখনো শেষ হয়নি।

তার ভাষায়, “বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা তখন যেমন ছিল, আজও তেমনই রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের রূপ বদলালেও তাদের উদ্দেশ্য ও চরিত্র অপরিবর্তিত।”

আলোচনায় ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার সরকারের ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, দলীয় স্বার্থ রক্ষার নামে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে।

তারেক রহমান বলেন, “একটি পতিত ও পলাতক গোষ্ঠী নিজেদের সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য পূরণে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় ইতিহাসে রূপ দিতে চেয়েছে। এই অপরিণামদর্শী প্রচেষ্টার সুযোগ নিয়েই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আজ ‘বিজয়’-এর নতুন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে সজাগ থাকতে হবে।

For advertisement, write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd