• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা

যুক্তরাজ্যের শাসক লেবার পার্টি বলছে টিউলিপ সিদ্দিকের ন্যায়বিচার হয়নি, তারা এই রায়কে স্বীকৃতি দেয় না

Reporter Name / ৮১৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

London ,UK (YNews) ঢাকার একটি বিশেষ আদালত যুক্তরাজ্যের লেবার এমপি ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে প্লট বরাদ্দ–সংক্রান্ত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে—এবং রায়ে তার বিরুদ্ধে এই সিদ্ধান্তের কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।

একই মামলায় প্লট গ্রহীতা তার মা শেখ রেহানাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ১৪ জনকে পাঁচ বছরের দণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক রবিউল আলম। অভিযোগ অনুসারে, টিউলিপ সিদ্দিক ব্যক্তিগতভাবে প্লট নেননি; তবে তিনি তার মাকে প্লট পেতে সাহায্য করার জন্য ক্ষমতার প্রভাব ব্যবহার করেছেন এবং এই প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন বলে আদালত মত দিয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পুরো বিচার প্রক্রিয়াই ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক’। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-কে তিনি জানান, তার আইনি অধিকার পূর্ণভাবে নিশ্চিত করা হয়নি।

ব্রিটেনের লেবার পার্টিও জানিয়েছে, তারা এই রায়কে বৈধতা দেয় না, কারণ তাদের দাবি—মিজ সিদ্দিক ন্যায়সংগত বিচার পাওয়ার সুযোগ পাননি।

For advertisement, write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd