• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’

রমনায় সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে ককটেল হামলা, হতাহতের ঘটনা নেই

Reporter Name / ৩৮০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

রাজধানীর রমনা এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। গির্জা সূত্রে জানা গেছে, শনিবার সকালে সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যেখানে সারা দেশের বিভিন্ন গির্জা থেকে প্রায় ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা।

গির্জার পাল পুরোহিত আলবার্ট রোজারিও বলেন, ‘রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি গির্জার সামনে বিস্ফোরিত হয়, আরেকটি ভেতরে ছোড়া হলেও তা বিস্ফোরিত হয়নি। পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে। আমরা আইনি ব্যবস্থা নেব।’

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, “গির্জা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।”

তথ্য সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd