• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়: বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত

Reporter Name / ৪৫২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার, বীর উত্তম এর জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বিএএফ বেস বাশার প্যারেড গ্রাউন্ডে তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত নামাজে জানাজা সম্পন্ন হয়।

জোহরের নামাজের পর বিএএফ বেস বাশার কেন্দ্রীয় মসজিদের ইমামের নেতৃত্বে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

জানাজার আগে কফিন বহনকারীরা ধীরগতিতে কফিন মঞ্চে নিয়ে আসেন। এ সময় গার্ড অব অনার প্রদানসহ রাষ্ট্রীয় সালাম প্রদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর সেক্রেটারি এয়ার ভাইস মার্শাল আবদুল্লাহ আল মামুন এ কে খন্দকারের জীবনপঞ্জি পাঠ করেন। পরে তাঁর পুত্র জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

নামাজে জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টারের ফ্লাইপাস্টের মাধ্যমে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ সম্মান জানানো হয়।

উল্লেখ্য, বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন

For advertisement, write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd