• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্প: ইরান হামলার আগে চীনা স্যাটেলাইট সহায়তা, ‘আমরাও চীনকে নজরদারি করি’ ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন

সংখ্যালঘু ইস্যুতে ভারতের মন্তব্য ‘উদ্দেশ্যপ্রণোদিত’: দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার

Reporter Name / ৬৯৬ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে বলেন, ভারতের বক্তব্য বাংলাদেশের প্রকৃত পরিস্থিতির প্রতিফলন নয়। তিনি জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে এমন যেকোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা সরকার স্পষ্টভাবে নাকচ করে।

বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, কিছু পক্ষ নির্বাচনী ও অন্যায্য দৃষ্টিভঙ্গি থেকে বিচ্ছিন্ন ঘটনাকে বাড়িয়ে তুলে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানি দেওয়ার চেষ্টা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারতের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ উল্লেখ করেছেন, তিনি তালিকাভুক্ত অপরাধী ছিলেন। চাঁদাবাজির সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে থাকা অবস্থায় ওই ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়; বরং তা বিভ্রান্তি সৃষ্টি করে বলে মন্তব্য করা হয়।

ঢাকা সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের বক্তব্য সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানিয়েছে।

মাহবুবুল আলম বলেন, ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক এবং ধর্মীয় আচার পালনে বাধার ঘটনায় বাংলাদেশ উদ্বিগ্ন। সাম্প্রতিক সময়ে ওড়িশা, বিহার ও কেরালায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে গণসহিংসতার উদাহরণ তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, গত সপ্তাহে বড়দিন উদযাপনের সময় ভারতজুড়ে খ্রিস্টানদের ওপর সংঘটিত সহিংসতাকে বাংলাদেশ ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখছে এবং এসব ঘটনার ন্যায়সঙ্গত সমাধান প্রত্যাশা করছে।

For advertisement, write to : connect@ynewsglobal.com/ynewsglobal@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd