• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন ট্রাম্পের কথিত হুমকি: হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা স্পেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন: আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় ফিফা বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড, এমবাপ্পের নতুন গোলরেকর্ড

সালাহউদ্দিন আহমদ: ক্ষমতায় এলে ‘কাদিয়ানি বিষয়ক’ আইনি ব্যবস্থা বিবেচনা করবে বিএনপি

Reporter Name / ৪৪৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ছিল, তা পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আবারও সেটি সংবিধানে পুনঃস্থাপন করা হবে।
আজ শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মুসলিম উম্মাহর বিভক্তি ও দুর্বলতার কারণেই গাজার ফিলিস্তিনিরা, আরাকানের রোহিঙ্গারা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা নির্যাতন ও হত্যাযজ্ঞের শিকার হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেন, জনগণ যদি আমাদের প্রতি আস্থা রাখেন এবং এখানকার ওলামায়ে কেরাম, পীরে কামেলসহ সবাই যদি সহযোগিতা করেন, তাহলে আজকের এই সমাবেশের সব দাবি-দাওয়া আমরা আইনি প্রক্রিয়ায় বাস্তবায়নের উদ্যোগ নেব।’

তাঁর বক্তব্য শেষ হওয়ার আগেই মঞ্চে উপস্থিত অনেকে এবং সামনে থাকা অংশগ্রহণকারীরা তাকে ‘কাদিয়ানিদের’ সরাসরি কাফির ঘোষণা করার দাবি তুলে উত্তেজনা সৃষ্টি করেন।’

জবাবে সালাহউদ্দিন বলেন, ‘সবকিছুই জাতীয় সংসদে আলোচনা ও আইনি পথ ধরে করা হবে। আপনাদের যে ভাষায় এখন আমাকে কথা বলতে বলছেন, সেটি আইনের ভাষা নয়। আইনি প্রক্রিয়া বাস্তবায়নে সারাদেশের মুসলমানদের ঐক্য জরুরি। ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব আমরা বিবেচনায় নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd