পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক নেতৃত্ব পারস্পরিক কুশল বিনিময় করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পারস্পরিক পরিদর্শনের মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন।