• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্প: ইরান হামলার আগে চীনা স্যাটেলাইট সহায়তা, ‘আমরাও চীনকে নজরদারি করি’ ট্রাম্পের চিঠি তারেক রহমানকে, বোয়িং কেনায় কৃতজ্ঞতা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন

ইস্তাম্বুলের নীল মসজিদে গেলেও প্রার্থনা করলেন না পোপ, খ্রিস্টান ঐক্যেই নজর

Reporter Name / ৩২০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ইস্তাম্বুল,তুরস্ক(YNews)- ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ পরিদর্শন করলেন পোপ লিও ১৪, তবে নির্ধারিত ‘নিরব প্রার্থনা’ তিনি শেষ পর্যন্ত করেননি। শনিবার শুরু হওয়া খ্রিস্টান নেতাদের সঙ্গে ব্যস্তসূচির আলোচনার আগে পোপ মসজিদের ভেতরে জুতা খুলে সাদা মোজা পায়ে ঘুরে দেখেন ১৭শ শতকের এই স্থাপত্যকীর্তি—মহান গম্বুজ, নীল টাইল, আর আরবি ক্যালিগ্রাফি—যা তাকে দেখিয়ে দেন দায়িত্বরত ইমাম আসগিন তুঞ্চা।

ভ্যাটিকান জানিয়েছিল, পোপ সংক্ষিপ্ত নীরব প্রার্থনায় অংশ নেবেন। কিন্তু মসজিদের ইমাম তুঞ্চার আমন্ত্রণ সত্ত্বেও তিনি তা না করে কেবল নীরব পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থাকেন। তুঞ্চা সাংবাদিকদের বলেন, তিনি পোপকে স্মরণ করিয়ে দেন, “এটা আমার বা আপনার বাড়ি নয়—আল্লাহর ঘর। চাইলে এখানেই উপাসনা করতে পারেন।” পোপ শুধু উত্তর দেন, “ঠিক আছে।”

তুঞ্চার ভাষ্যে, “তিনি মসজিদের পরিবেশ বোঝার চেষ্টা করছিলেন—আর দেখেই খুশি হন।”
পরে ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানান, পোপ “পূর্ণ নীরবতায়, মনন ও শ্রদ্ধার সঙ্গে” এই পরিদর্শন সম্পন্ন করেন এবং মুসলিম বিশ্বাসীদের প্রার্থনার স্থানের প্রতি গভীর সম্মান প্রদর্শন।

For advertisement, write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd