• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন

সাংবাদিক আনিস আলমগীর আটক: আন্তর্জাতিক মহলের নিন্দা, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের সামনে

Reporter Name / ২৯৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ডিবির একটি দল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কিছু বিষয়ে কথা বলার জন্য তাকে আনা হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে জানানো হবে।” আনিস আলমগীরের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “কিছু বিষয় রয়েছে। কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া হবে।”

আনিস আলমগীর আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং ইরাক যুদ্ধের সময় বাগদাদ থেকে প্রতিবেদন করেছেন। সাম্প্রতিক সময়ে টকশো ও লেখায় সরকারের একাধিক নীতি ও কর্মকাণ্ডের সমালোচনায় তাকে সরব থাকতে দেখা গেছে।

এ ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা একে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাসংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণের একটি দমনমূলক (ফ্যাসিবাদী) প্রয়াস হিসেবে আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক মহল অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে ব্যাখ্যা ও স্বচ্ছতা দাবি করেছে এবং বাংলাদেশে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd