• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশগামী জাহাজ থেকে ৪০৫ টন বিস্ফোরক তৈরির রাসায়নিক জব্দ ইন্দোনেশিয়ার বাংলাদেশের প্রকল্পে অর্থায়নের সুযোগ দিল যুক্তরাষ্ট্রের ডিএফসি, বাড়তে পারে মার্কিন বিনিয়োগ নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ০০৭-এর ভূমিকায় ব্রিটিশ অভিনেতার নাম ঘোষণা রাশিয়ার দাবি, এক রাতেই ইউক্রেনের ১,৩৩৬ ড্রোন ভূপাতিত, যুদ্ধের অন্যতম বড় হামলা ট্রাম্প-শি-পুতিন বৈঠক: চীনের সঙ্গে সম্পর্ক ও বৈশ্বিক কূটনীতিতে নতুন বার্তা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং? বাংলাদেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার CNN-এর মালিকানায় ইলন মাস্ক? Skydance ও ডেভিড এলিসনকে ঘিরে নতুন বিতর্ক ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, গ্রেপ্তার ও নির্যাতনের আশঙ্কাতেও ‘ভয় নেই’ ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত ‘অপরিণত’, তারেক রহমানকে শেখ হাসিনার সমালোচনা

আইএমএফের ষষ্ঠ কিস্তি নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পর: অর্থ উপদেষ্টা

Reporter Name / ৮০২ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করেই ছাড় করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশন সংক্রান্ত সিদ্ধান্তও আগামী সরকারই নেবে।

রোববার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

২০২৩ সালে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের মাধ্যমে মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৫০ কোটি ডলারে। আট কিস্তিতে এ অর্থ ছাড় করা হবে। এ পর্যন্ত বাংলাদেশ পেয়েছে ৩৬০ কোটি ডলার।

ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের সময়ে পাওয়া সম্ভব কি না—এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, তা নিয়ে আলোচনার পর ঋণ ছাড়ের সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, ‘আইএমএফ আমাদের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। তাদের কিছু পরামর্শ আছে, যেমন রাজস্ব আয় বাড়াতে হবে। আমরা রিপোর্ট পাঠাচ্ছি, এরপর তাদের টিম এসে রিভিউ করবে।’

এ সময় তিনি আরও জানান, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সরকারি কর্মচারীদের পে কমিশনের প্রস্তাব এসেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকার।

অর্থ উপদেষ্টা বলেন, ‘নতুন সরকারের জন্য আইএমএফ ঋণ, সংস্কার শর্তসহ সব বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd