• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন ট্রাম্পের কথিত হুমকি: হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা হঠাৎ পদত্যাগপত্র জমা দিয়েছেন

Reporter Name / ৫৪২ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ামাহফুজ আলম—হঠাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা দিয়েছে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলেই ধারণা করা হচ্ছে।

আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, সমবায়—এই তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, নাহিদ ইসলামের পদত্যাগের পর মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।

দুপুরে এক ব্রিফিংয়ে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন, “এটা আমার বলার এখতিয়ার নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাবে—সেটার জন্য অপেক্ষা করতে হবে।”

তিনি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তবে কোন দল বা আসন থেকে প্রার্থী হতে পারেন তা এখনও অস্পষ্ট। যদিও তিনি ঢাকায় নির্বাচন করার আগ্রহ আগেই প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি কুমিল্লা থেকে ভোটার তালিকা বদলে ঢাকা-১০ এলাকায় নিবন্ধিত হন।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র প্রতিনিধি কোটা থেকে তিনি অন্তর্বর্তী উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন। শুরুতে শ্রম উপদেষ্টা, পরে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক হওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব তার হাতে আসে।

For advertisement, write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd