• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন ট্রাম্পের কথিত হুমকি: হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা

জুলাই যোদ্ধাকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার

Reporter Name / ২৮৪ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

চাঁদপুরের ফরিদগঞ্জে এনসিপি’র উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সাঈকাতকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজার এলাকায় নিজ বাসা থেকে যৌথ বাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারিকৃত পরোয়ানার ভিত্তিতে আমিন হোসেন সাঈকাতকে আটক করা হয়েছে।

এর আগে, কচুয়া উপজেলার রহিমা নগর এলাকার এক তরুণী গত ৫ অক্টোবর থেকে বিবাহের দাবিতে এনসিপি নেতা সাঈকাতের বাড়িতে অবস্থান করছিলেন। তরুণীর পরিবারের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সমঝোতার প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করেন।

তরুণী জানান, “এনসিপি নেতা আমিন হোসেন সাঈকাত বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। আমি একজন জুলাই যোদ্ধা। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই। এখনও তাদের দলের নেতারা আমাকে ফোনে হুমকি দিচ্ছেন।”

তথ্য সূত্রে : কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd