• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন মোদির ঘোষণা: প্রশ্নপত্র ফাঁস মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠন ট্রাম্পের কথিত হুমকি: হরমুজ প্রণালীতে হামলা হলে ইরানের অবকাঠামো লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা

শহীদ বুদ্ধিজীবীদের সাহস ও আত্মত্যাগ দেশের ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Reporter Name / ৩৬২ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সব ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ও দৃঢ় অবস্থান বাংলাদেশের ইতিহাসে অনন্য এবং চিরস্মরণীয় হয়ে থাকবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের অন্যতম শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা অপরিসীম। মুক্তবুদ্ধির চর্চা, সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও গণতান্ত্রিক চেতনা বিকাশের মাধ্যমে তাঁরা একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। এই কারণেই পরাজয়ের মুখে দাঁড়িয়ে দখলদার বাহিনী আত্মসমর্পণের ঠিক আগে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে ঢাকাসহ সারা দেশে বর্বর হত্যাযজ্ঞ চালায়।

তিনি আরও বলেন, সেই সময় শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিল্পী ও চিন্তাবিদসহ অসংখ্য গুণীজনকে গুম ও হত্যা করা হয়। স্বাধীনতার সূচনালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর এই ক্ষত বাংলাদেশ আজও বহন করে চলেছে।

রাষ্ট্রপতি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে যদি একটি অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা যায়, তবেই তাঁদের আত্মত্যাগ সত্যিকার অর্থে সার্থক হবে।

For advertisement, write to : connect@ynewsglobal.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd