• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন

আওয়ামী লীগের আইসিটির রায় প্রত্যাখ্যান,দেশব্যাপী শাটডাউন ঘোষণা

Reporter Name / ৬৪৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, “আজ যে রায় ঘোষণা করা হয়েছে, তা বাংলার জনগণ প্রত্যাখ্যান করছে। জনগণ এই রায় মানে না, মানবে না।”

তিনি অভিযোগ করেন, “অবৈধভাবে পরিচালিত এই মামলাটি ১৪ আগস্ট শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ করা হয়েছে। ৮৪ জন সাক্ষীর মধ্যে মাত্র ৫৪ জনকে হাজির করে মাত্র ২০ কার্যদিবসে পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধান বিচারক প্রায় এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরও প্রতিশোধের মানসিকতা নিয়ে জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে।”

নানক ঘোষণা দেন, “খুব শিগগিরই সরকারকে বাধ্য করা হবে পদত্যাগে।”

এছাড়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা দেশব্যাপী শাটডাউন পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd