ভারতের সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার আনুভব জৈন আবারও বাংলাদেশে আসছেন। এটি হবে এই ভারতীয় সংগীতশিল্পীর দ্বিতীয়বারের মতো ঢাকায় মঞ্চে পারফর্ম করা।
ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস নিশ্চিত করেছে এই তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়কের ঢাকায় আগমনের খবর।
ট্রিপল টাইম কমিউনিকেশনস গত শুক্রবার (২৪ অক্টোবর) তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে আনুভব জৈনের একটি গান বাজতে শোনা যায়। পর্দায় দেখা যায় লেখা — “Anubhav coming to Dhaka in November.”