• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’

আমেরিকা থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন আনছে বাংলাদেশে তিন বড় প্রতিষ্ঠান

Reporter Name / ৪১৭ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আমেরিকা থেকে ১ বিলিয়ন বা প্রায় ১০০ কোটি ডলারের সয়াবিন কেনার চুক্তি করেছে বাংলাদেশের তিন শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান—মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও ডেল্টা এগ্রো। মঙ্গলবার (৪ নভেম্বর) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী আগামী এক বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC) থেকে এই সয়াবিন আমদানি করবে।

ঢাকার এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন, যিনি বলেন, “বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানির একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে।”

তিনি আরও জানান, এই চুক্তির ফলে আগামী বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের সয়াবিন আমদানি তিনগুণ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে।

উল্লেখ্য, গত আগস্টে মার্কিন পাল্টা শুল্কের হুমকির পর বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান, গম, সয়াবিন ও তুলা কেনার অঙ্গীকার করেছিল। এর পরই রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd