• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’

গাইবান্ধার সাঘাটায় সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে ১৪৪ ধারা জারি

Reporter Name / ৭২৭ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার (৮ নভেম্বর) ইউএনওর অফিসিয়াল সিল ও স্বাক্ষরযুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়।

প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে, ওইদিন মো. নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় ১৪৪ ধারা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদেশ অনুযায়ী, এই সময় এলাকায় আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার, পাঁচজনের বেশি মানুষের একত্রে চলাফেরা, সভা, সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তবে আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd