• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু

Reporter Name / ৭১৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় “তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা” চালানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগের পর এই নির্দেশ দেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে জানান, হামাসের সদস্যরা রাফাহ এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, “নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরামর্শ শেষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজা উপত্যকায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ   দিয়েছেন।”

অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, হামাস জানায়—ইসরায়েলের এই পদক্ষেপের জবাবে তারা এক বন্দির মৃতদেহ হস্তান্তর বিলম্বিত করবে।

এ ঘটনার আগে, চলতি মাসের ১৯ অক্টোবর রাফাহ এলাকায় এক সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সেনা নিহত হন। নিহতরা হলেন—২৬ বছর বয়সী মেজর ইয়ানিভ কুলা, নাহাল ব্রিগেডের ৯৩২ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবং ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেৎস, একই ব্যাটালিয়নের একজন কমব্যাট সৈনিক।

টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়, আইডিএফ-এর প্রাথমিক তদন্তে জানা গেছে—একটি সশস্ত্র দল টানেল থেকে বেরিয়ে এসে একটি খননযানে গুলি চালায়, এতে দুই সেনা নিহত ও এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd