• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ,সরকারের বড় সিদ্ধান্ত

Reporter Name / ২৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিরাপত্তা ঝুঁকির মূল্যায়নের ভিত্তিতে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের এবং এর পেছনে রয়েছে খেলোয়াড়, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। “বিদেশে কোনো দেশের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি আছে কি না—তা মূল্যায়ন করা সরকারের দায়িত্ব। অন্য কারও সেই বিবেচনার সুযোগ নেই,” বলেন তিনি।

আসিফ নজরুল জানান, বৈঠকে ক্রিকেটারদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কেন এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা সমীচীন নয়। তাঁর ভাষায়, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি উপেক্ষা করে খেলতে যাওয়া শুধু খেলোয়াড়দের নয়, দর্শক ও সাংবাদিকদেরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে পারে।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটের ক্ষতি হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ঝুঁকি উপেক্ষা করে “মাথানত করে” খেলতে যাওয়ার পরিণতি কী হতে পারে, সেটিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

For advertisement, write to : connect@ynewsglobal.com/ynewsgloba@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd