• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন

শেষ মুহূর্তের জোড়া গোলে আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে। বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিট ও যোগ করা সময়ে দুটি গোল করে বর্তমান চ্যাম্পিয়নরা জয় নিশ্চিত করে।

দ্বিতীয়ার্ধে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ৮৫তম মিনিটে এনজো ফার্নান্দেস দূরপাল্লার শটে সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে লাউতারো মার্টিনেজের হেডে জয়সূচক গোল আসে।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা। রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচে দুটি গোলেই অবদান রাখেন মেসি। নকআউট পর্বে তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ১০, যা গত অন্তত ছয় দশকে যেকোনো ফুটবলারের মধ্যে সর্বোচ্চ। ২০২২ বিশ্বকাপ থেকে টানা ১১টি বিশ্বকাপ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার ধারাও বজায় রাখেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিশ্বকাপে চতুর্থ শিরোপার লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে আর্জেন্টিনা। জিতলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে লিওনেল স্কালোনির দল।

অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠার ইংল্যান্ডের অপেক্ষা আরও দীর্ঘ হলো। দলটি এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd