• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোদি-তারেক বৈঠক নিয়ে টানাপোড়েন: ২২-২৪ আগস্টের সময়সীমা, ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ২০১৭-এর মিরপুরের পর নতুন ইতিহাস ডারউইনে গ্যাস-বিদ্যুৎ সংকটে বাংলাদেশে শিল্পে স্থবিরতা, বাড়ছে বেকারত্ব বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সতর্কতা টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’

১৭ নভেম্বর সকাল ১১টায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়

Reporter Name / ৭০১ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি (রাজসাক্ষী) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আগামীকাল সোমবার, ১৭ নভেম্বর রায় ঘোষণা করবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে যে ট্রাইব্যুনাল-১ আগামীকাল বেলা ১১টায় বসবে এবং সেদিনই মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) রায় ঘোষণা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। বিটিভির ফিড অন্যান্য টেলিভিশন চ্যানেলও সরাসরি প্রচার করতে পারবে। জানা গেছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও বিটিভির সম্প্রচার সরাসরি গ্রহণ করবে। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় ঘোষণার বিশেষ আয়োজন করা হচ্ছে।

প্রসিকিউটর তামীম সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি—সন্দেহাতীতভাবে আসামিদের অভিযোগ প্রমাণ করতে পেরেছি। সর্বোচ্চ শাস্তির আবেদনও করেছি।”

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করবেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd