• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইফুন ডলফিনে জাপানে ৪৪ হাজার স্থাপনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, চীনে আঘাতের শঙ্কা ৫ আগস্ট শেখ হাসিনার প্রথম জনসমক্ষে উপস্থিতি, দুই বছর পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন সার্জিও গর ঢাকা সফরে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের নতুন দিক নিয়ে আলোচনা শেখ হাসিনার দাবি: ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইতিহাসের সত্যের ভিত্তিতে হতে হবে’ জিদানের হাতে ফ্রান্স: ২০৩০ বিশ্বকাপ মিশনে নতুন অধ্যায়, ‘এটাই ছিল আমার একমাত্র চাওয়া’ তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ: ছাত্র আন্দোলনের চাপ বাড়তেই সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশ, ১০% ট্যারিফ কার্যকর ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির, ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে শীর্ষ সম্মেলন

৩এমের বিরুদ্ধে ১.৪ বিলিয়ন ডলারের মামলা করল অস্ট্রেলিয়া

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ফরএভার কেমিক্যাল’ দূষণে প্রতিরক্ষা ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত, বলছে ক্যানবেরা

অস্ট্রেলিয়া সরকার ‘ফরএভার কেমিক্যাল’ বা পিএফএএস দূষণের অভিযোগে মার্কিন শিল্পপ্রতিষ্ঠান 3M-এর বিরুদ্ধে ২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে। এটি দেশটির ইতিহাসে সরকারের করা সবচেয়ে বড় ক্ষতিপূরণ দাবি।

ক্যানবেরা জানিয়েছে, অগ্নিনির্বাপণ ফোমে ব্যবহৃত পিএফএএস রাসায়নিকের কারণে ২৮টি প্রতিরক্ষা ঘাঁটির আশপাশে দীর্ঘমেয়াদি দূষণ ছড়িয়েছে। পিএফএএসকে “ফরএভার কেমিক্যাল” বলা হয়, কারণ এগুলো প্রাকৃতিকভাবে সহজে ভেঙে যায় না।

অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় মিনেসোটা-ভিত্তিক 3M কোম্পানি এবং তাদের অস্ট্রেলিয়ান সহযোগী প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।

তবে 3M অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা অস্ট্রেলিয়ায় কখনও পিএফএএস উৎপাদন করেনি এবং প্রায় দুই দশক আগেই সংশ্লিষ্ট পণ্যের বিক্রি বন্ধ করেছে। কোম্পানিটির দাবি, এরপরও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ আরও বহু বছর ওই ফোম ব্যবহার করেছে।

১৯৫০-এর দশক থেকে পিএফএএস বিভিন্ন গৃহস্থালি ও শিল্পপণ্যে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে জ্বালানিজনিত আগুন নেভাতে ব্যবহৃত ফোমে এই রাসায়নিক কার্যকর হিসেবে বিবেচিত হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd